বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

ময়লার স্তুপের সাথে বসবাস করছে কিশোরগঞ্জ পৌরবাসী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ১৪৬৮ বার পড়া হয়েছে

মো: আল-আমীন :

রাষ্ট্রীয় কর্মচারীদের সকল ধর্মঘটে জনগণই সব সময় হয়রানির স্বীকার হন। সরকারী কোষাগার থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা না পাওয়ার যে ধর্মঘট চলছে সেটিও একটি সমস্যা। তবে এ সমস্যার পাটার বলি হচ্ছেন সাধারণ পৌরবাসী।

এরই মধ্যে রোববার (১৪ জুলাই) থেকে শুরু হওয়া এ ধর্মঘটে বন্ধ করে দেওয়া হয়েছে পানি সরবরাহ, সড়ক বাতি ও সব নাগরিক সেবা। টানা পাঁচ দিন জেলার কোনো পৌর শহর থেকেই ময়লা আবর্জনা সরানো হচ্ছে না। ফলে জেলার আটটি পৌরসভায় রাস্তার পাশে ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দেখা দিয়েছে জনদুর্ভোগ। 

কিশোরগঞ্জ পৌরসভা প্রধান ফটকে তালা। ছবি : মো: আল-আমীন

কিশোরগঞ্জের সব পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করেছেন পৌর কর্মকর্তা ও কর্মচারীরা। রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা দেওয়ার দাবিতে পৌরসভায় সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দিয়েছেন তারা।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে পৌর কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ায় পৌরসভাগুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এদিকে প্রতিদিন সকালে পৌরসভার প্রধান ফটকে তালা দেখে নাগরিক সেবা না পেয়েই পৌরবাসীরা ফিরে যাচ্ছে। 

কিশোরগঞ্জ পৌরসভার প্রধান গেইটের পাশের রাস্তা। ছবি : মো: আল-আমীন

কিশোরগঞ্জ পৌর কর্মকর্তা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজুল হক রোকন ওয়াননিউজকে জানান, কেন্দ্রীয় কমিটির ডাকে পূর্বঘোষণা অনুযায়ী গত ১৪ জুলাই থেকে দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। 

এদিকে শহরের প্রত্যেকটি প্রধান সড়ক ও অলিগলিতে ময়লার স্তুপের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে শহরবাসী। মুখে রুমাল ছাড়া বের হওয়া যাচ্ছে না রাস্তায়। পুরানথানার একজন সাধারণ ব্যবসায়ী জানান ৫ দিন ধরে রাস্তায় পাশে ময়লাগুলো জমে আছে। ময়লার স্তুপের অতিরিক্ত দুর্গন্ধে এখন ব্যবসা করা কষ্টকর হয়ে যাচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তার পাশ দিয়ে চলাচল করতে পারছে না ময়লার গন্ধে।

কিশোরগঞ্জ পৌরসভার হয়বতনগর মাদ্রাসার পিছনের রাস্তা। ছবি : মো: আল-আমীন

কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে এমনটা জানতে চাওয়া হলে কিশোরগঞ্জ পৌর কর্মকর্তা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান দাবী মেনে না নেওয়া পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে। কিন্তু এভাবে চলতে থাকলে এবং প্রশাসন কোনো ভূমিকা না নিলে খুব অচিরেই শহরের অচলাবস্থা তৈরী হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com