শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

হোসেনপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হকের অবসর উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহসীন মাসনাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহসানুল হক, ওসি (তদন্ত) লিমন বোস, বিআরডিপি কর্মকর্তা হামিম রানা প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা এমদাদুল হকের দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরে বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বে উপজেলার শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ও ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে সহকর্মীদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে এমদাদুল হক কর্মজীবনে সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও উপজেলার শিক্ষা কার্যক্রমের অগ্রগতি কামনা করেন।

অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com