বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানের সঙ্গে যুদ্ধ ‘বেশ সফলভাবে চলছে’: ট্রাম্প হরমুজ প্রণালী সংকট: তেলের দাম ২০০ ডলারে যেতে পারে, ইরানের হুঁশিয়ারি কিশোরগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ঈদুল ফিতর ও জাতীয় দিবস সামনে রেখে প্রস্তুতি সভার পাশাপাশি তাড়াইলে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হোসেনপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, মারধরে আহত ১ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘সুস্থ ও নিরাপদ’ আছেন চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের ৪ জনের অভিষেক হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

নিখোঁজের ২৬ দিন পর টয়লেটের ট্যাংক থেকে উদ্ধার চার মাসের শিশুর মরদেহ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিখোঁজের ২৬ দিন পর বাড়ির পেছনের টয়লেটের ট্যাংক থেকে চার মাস বয়সী শিশু আশরাফুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি (কাঁঠালতলা) গ্রামে। নিহত আশরাফুল স্থানীয় গাড়িচালক শাহিন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে দুধ পান করিয়ে ঘরের ভেতর দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশেই কাজ করতে যান। কিছুক্ষণ পর সাত বছর বয়সী বড় ছেলে ঘরে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। খবরটি শুনে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না মেলায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিখোঁজের পর এক প্রতিবেশী দাবি করেন, বোরকা পরা তিন নারীকে দ্রুত এলাকা ছাড়তে দেখা গেছে, যাদের একজনের কোলে একটি শিশু ছিল। এ তথ্য ছড়িয়ে পড়লে এলাকায় শিশু চুরির গুঞ্জন ওঠে। স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালালেও দীর্ঘদিনেও কোনো সূত্র মেলেনি।

অবশেষে বুধবার (৩ মার্চ) সকালে বাড়ির পেছনের টয়লেটের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা ভেতরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পানির মধ্যে দীর্ঘদিন থাকায় মরদেহটি পচাগলা অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শিশুটির দাদী অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তিনি দাবি করেন, ছোট ছেলের স্ত্রী রুপা আক্তারের সঙ্গে পরিবারের সম্পর্ক ভালো ছিল না এবং বিভিন্ন সময় হুমকির ঘটনাও ঘটেছে।

ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম জানান, নিখোঁজের পর থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছিল। মরদেহ উদ্ধারের পর তদন্তে নতুন দিক যুক্ত হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে রুপা আক্তার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পারিবারিক বিরোধসহ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com