বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

হোসেনপুর-এ বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, যানজট নিরসনে কঠোর পদক্ষেপ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
হোসেনপুর-এ বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, যানজট নিরসনে কঠোর পদক্ষেপ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং জনদুর্ভোগ কমাতে হোসেনপুর পৌর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসীন মাসনাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে কাপড় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্য তালিকা যাচাই করা হয়। পণ্য ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ ফুটপাত উচ্ছেদ করা হয়।

দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে প্রশাসন কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শহরের প্রধান পয়েন্টগুলোতে চাপ কমাতে চারটি প্রবেশমুখ থেকে শহরের ভেতরে অটোরিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শৃঙ্খলা বজায় রাখতে মাঠপর্যায়ে কাজ করছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সদস্যরা। তাদের সহযোগিতায় প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ ইতোমধ্যে কিছুটা কমেছে বলে জানানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোহসীন মাসনাদ বলেন,
“সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই অভিযান। ফুটপাত দখল ও যানজট নিরসনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পৌর এলাকার বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটি নিয়মিতভাবে চালু রাখার দাবি জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com