শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুর-এ সার ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে
হোসেনপুর-এ সার ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ইউরিয়া সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহসীন মাসনাদ। অভিযানে বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান ‘আউয়াল এন্টারপ্রাইজ’-এর মালিক জহিরুল ইসলাম মানিকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, সহকারী কৃষি কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা। ভুক্তভোগী কৃষকদের সরাসরি অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির প্রমাণ পাওয়ায় সার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসীন মাসনাদ বলেন, এর আগেও ওই প্রতিষ্ঠানে ভেজাল বীজ ও কীটনাশক পাওয়ার অভিযোগ উঠেছিল। পুনরায় অনিয়ম প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িত পাওয়া গেলে দোকান সিলগালা ও লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com