বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ অন্তত ১০১

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ অন্তত ১০১

ভারত মহাসাগরের উপর শ্রীলঙ্কা উপকূলে ইরানের জাহাজের উপর ‘হামলা’ ডুবোজাহাজ (সাবমেরিন)-এর। সংবাদসংস্থা রয়টার্স শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে জানিয়েছে, এই ঘটনায় অন্তত ১০১ জন নিখোঁজ। আহত হয়েছেন ৭৮ জন। তবে ডুবন্ত জাহাজ থেকে ৩২ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার সেনা। এটি নিছকই দুর্ঘটনা, নাকি হামলার ঘটনা, তা নিয়ে অবশ্য এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কলম্বো।

সংবাদসংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদনে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইরানের জাহাজটিতে ১৮০ জন ছিলেন। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বুধবার পার্লামেন্টে জানান, সে দেশের দক্ষিণ দিকের বন্দর শহর গল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি। ডুবন্ত জাহাজটি থেকে ভোর ৫টা ৮ মিনিটে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয় শ্রীলঙ্কার সেনাকে। ইরানের নৌবাহিনীর ওই জাহাজটির নাম ‘আইআরআইএস ডেনা’।

সংবাদসংস্থা এপি শ্রীলঙ্কার শীর্ষ পর্যায়ের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, ইরানের নৌবাহিনীর ডুবন্ত ওই জাহাজ থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। দ্বীপরাষ্ট্রটির স্বাস্থ্য আধিকারিক অনিল জাসিংহে জানিয়েছেন, তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। অল্পবিস্তর চোট-আঘাত নিয়ে বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদসংস্থা রয়টার্স শ্রীলঙ্কার নৌসেনার মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, জাহাজে থাকা বাকিদের খোঁজে তল্লাশি এবং উদ্ধারকাজ শুরু হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com