সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘দুর্যোগ প্রস্তুুতি লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা এগারটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া প্রদর্শণ করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে তাড়াইল সদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা মিলিত হয়।  
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু। এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন প্রমূখ।
.
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রাখতে হবে। এজন্য যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উদাহরণ টেনে তিনি বলেন, এই এলাকায় অগ্নিকান্ডের ঘটনা সবচেয়ে বেশি। এসব অগ্নিকান্ডের উৎপত্তি হয়েছে বিড়ি সিগারেট, খড়ের পালা, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে।
.
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তাড়াইলের সদস্যরা। ড্রামের আগুন, বহুতল ভবনের আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম উপস্থাপন করা হয়।
.
এতে নেতৃত্ব দেন তাড়াইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আতিকুল আলম। সরকারী-বেসরকারী বিভিন্ন দফতর প্রধান, এনজিও প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com