বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইল উপজেলা প্রশাসনের উদাসীনতায় থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
তাড়াইলে থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, অভিযোগ প্রশাসনের নজরদারি কম

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় প্রশাসনের কার্যকর তদারকির অভাবে অবৈধ মাটি কাটা বন্ধ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন এলাকায় ভেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে প্রকাশ্যেই দিন-রাত ফসলি জমির মাটি কেটে বিক্রি করছেন মাটি ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে ট্রলি ও ড্রাম ট্রাকে করে অন্যত্র সরবরাহ করা হচ্ছে। এতে আবাদযোগ্য জমির উর্বর মাটি নষ্ট হয়ে অনেক জমি ধীরে ধীরে পুকুরের মতো গর্তে পরিণত হচ্ছে।

তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী কয়েকবার মোবাইল কোর্ট পরিচালনা করে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে কয়েকজনকে জরিমানা করেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, জরিমানা দিয়েই পার পেয়ে যাওয়ার কারণে ব্যবসায়ীরা আবার আগের মতো মাটি কাটা শুরু করছেন।

কৃষক আনিসুল হক, সাদ্দাম মিয়া, আবুল মিয়া ও আক্কাস আলী বলেন, কিছু জমির মালিক মোটা অঙ্কের টাকার লোভে জমির মাটি বিক্রি করে দিচ্ছেন। এতে সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাটি ব্যবসায়ী বলেন, জরিমানার টাকা এক রাতেই উঠে আসে। তাই মাটি কাটার কাজ বন্ধ করার কোনো ভয় তাদের নেই। এমন মন্তব্যে প্রশাসনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এদিকে মাটি বোঝাই ট্রলি ও ড্রাম ট্রাক গ্রামীণ সড়কে চলাচল করায় রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। পাশাপাশি ধুলোবালুর কারণে পরিবেশ দূষণও বাড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের।

স্থানীয়রা জানান, রাতের বেলায় এসব যানবাহনের বিকট শব্দে মানুষের ঘুমেরও ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে অভিযোগ পেলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com