বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইল শতদল সোসাইটির আয়োজনে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে
তাড়াইল শতদল সোসাইটির আয়োজনে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ঈদকে সামনে রেখে ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এতে উপকৃত হয়ে আনন্দ প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত পরিবারগুলো।

‘ঈদের আনন্দ সবার জন্য’ এই বার্তা ছড়িয়ে দিতে তাড়াইল শতদল সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর বরুহা ব্রিজ মোড় সংলগ্ন গেদু ভূঁইয়া সুপার মার্কেটে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। সহায়তা প্যাকেজে ছিল দেশি মুরগি, চাল, পোলাও চাল, সয়াবিন তেল, ডাল, দুধ, চিনি, সেমাই, নুডলস, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন শতদল সোসাইটির চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বাপ্পী, সিইও সেলিম আহম্মেদ, সিনিয়র ম্যানেজার মাজহারুল ইসলাম বাবুসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২০১২ সাল থেকে তারা নিয়মিত মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। খাদ্য সহায়তা ছাড়াও মাদকবিরোধী সচেতনতা, সামাজিক নিরাপত্তা এবং দুর্যোগকালীন সহায়তায় সক্রিয় ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।

এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বাপ্পী বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই প্রতি বছরের মতো এবারও আমরা এই উদ্যোগ নিয়েছি। বিশেষ করে পথবাসী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও এলাকাবাসী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com