শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহসী-মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল হক রাজন, মো. সাদ্দাম হোসেন ও আশরাফ আলী মৃধা টুটুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম।

এছাড়া বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ হোসেনপুর পৌর শাখার সভাপতি নওশাদ হোসেন, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদ পিয়াস।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালিয়ে ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা সংঘটিত করে। সেই রাতের হত্যাযজ্ঞ বাঙালির স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করে এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

বক্তারা আরও বলেন, গণহত্যা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি জরুরি। শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com