শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব: লাখো পূণ্যার্থীর মিলনমেলায় উৎসবের আমেজ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নানোৎসব লাখো পূণ্যার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। স্বাধীনতা দিবসের আবহে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মিলনমেলার অনন্য সমন্বয়।

স্থানীয় পুরোহিতদের তথ্যমতে, এবারের মহাষ্টমী তিথির লগ্ন শুরু হয় বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টা ১৭ মিনিটে এবং শেষ হয় বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টা ৫৯ মিনিটে। এ সময়ের মধ্যে হাজারো ভক্তবৃন্দ পবিত্র স্নান সম্পন্ন করেন।

উপজেলা সদর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত খুরশিদ মহল সেতু সংলগ্ন ঘাটে অনুষ্ঠিত হয় এই স্নানোৎসব। দিনভর ব্রহ্মপুত্র নদের তীরজুড়ে ছিল পূণ্যার্থীদের ঢল। ঘাট ছাড়াও কাচারী বাজার, উপজেলা পরিষদ মাঠ, রামপুর বাজার এবং কুলেশ্বরী বাড়ি দেবালয়সহ আশপাশের এলাকায় বসে প্রাণবন্ত মেলা।

আয়োজকদের মতে, এ বছর কয়েক লক্ষাধিক নারী-পুরুষের সমাগম ঘটে, যা বিগত বছরের তুলনায় আরও বেশি। পূণ্যার্থীদের সুবিধার্থে নানা উদ্যোগও নেওয়া হয়। হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যোগে ভক্তদের মাঝে খাবার পানি, ফল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ও সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবটি সম্পন্ন হয়েছে। এতে স্থানীয় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে।

সুষ্ঠু ও নিরাপদভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল উল্লেখযোগ্য। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, স্নানঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার আওতাধীন হলেও পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, হোসেনপুর ও পাগলা থানার পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করেছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সবাই নির্বিঘ্নে স্নানোৎসব পালন করতে পারেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, স্নানোৎসবকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছিল। ফলে এবারের আয়োজন আরও সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com