বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইলে যুবকের আত্মহত্যা: পারিবারিক কলহের জেরে মর্মান্তিক মৃত্যু

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইলে পারিবারিক কলহের জেরে রিয়াদ আহমেদ (২০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাউতি ইউনিয়নের চেংগুরিয়া গ্রামের মৃত তাইজ উদ্দিন আহমেদের ছেলে রিয়াদ আহমেদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে তার সঙ্গে মায়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে মায়ের ওপর আঘাত করতে উদ্যত হলে ভয়ে মা পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। যাওয়ার সময় তিনি দেখতে পান, রিয়াদ ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়।

বিকেল প্রায় ৫টার দিকে মা বাড়িতে ফিরে এসে ছেলেকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন।

এসময় তারা রিয়াদকে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com