নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা,ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরন অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকালে কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় এর হল রুমে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কটিয়াদী শাখার উদ্যোগে আলোচনাসভায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিকুর রহমান মোঘলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি, রাস্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ। উদ্বোধক ছিলেন নজরুল ইন্টারন্যাশনাল সার্ভিস ও নিউজিল্যান্ড প্রবাসী মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আঃ ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, কটিয়াদী পৌরমেয়র শওকত উসমান, কটিয়াদী মডেল থানার ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান জামান। এ সময় আরো ছিলেন, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, বিশিষ্ঠ শিল্পপতি সিদ্দিকুর রহমান ভূঞা, কটিয়াদী ডিগ্রি কলেজের সাবেক ভিপি বাবু দুলাল বর্মন, মোহন মটরস পরিচালক রফিকুল ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মান্নান স্বপন, সহ সাঃসম্পাদক শামীম আহমেদ শাহীনসহ সকল সদস্যগন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষাথীর্ দের অভিভাবকবৃন্দ, স্কুলপ্রধান, কোমলমতি ছাত্রছাত্রীসহ আরোও অনেকে।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এসোসিয়েশনের সাঃ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল।