নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কামারকোনা গ্রামে বর্ণালী মডেল শিশু নিকেতন ও চিত্রশিল্পী হাবিবুর রহমান বর্ণালী গ্রন্থাগারের উদ্যোগে ফলজ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির ৭০০ চারা রোপন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ভৈরব কিশোরগঞ্জ মহাসড়কে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান বর্ণালী ফাউন্ডেশনের পরিচালক ইসপান্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালজয়ীর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোজাম্মেল হক, দৈনিক আন্দোলন ৭১ এর প্রতিনিধি মাহবুবুর রহমান, বর্ণালী মডেল শিশু নিকেতনের প্রধান শিক্ষক তানিয়া নাছরিন, নাদিরা পারভীন, লায়লা আরজুমান্দ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, অভিভাবক, ছাত্র-ছাত্রী,সহকারী শিক্ষক শিক্ষিকা ও এলাকার স্থানীয় লোকজন।