বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কিশোরগঞ্জে এমপি চুন্নুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ছবিতে আগুন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৯৯ বার পড়া হয়েছে
করিমগঞ্জ-তাড়াইল আসনের সাংসদ চুন্নুর ছবিতে আগুন দিচ্ছে স্থানীয় জাপা নেতারা। ছবি : সংগ্রহিত

নিউজ ডেস্ক :

আজ শনিবার দুপুরে জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠন মিলে কিশোরগঞ্জ শহরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে। পরে শহরের ইসলামিয়া মার্কেটের সামনে মুজিবুল হক চুন্নুর ছবিতে জুতার মালা দিয়ে তা আগুনে পুড়িয়েছে স্থানীয় জাপা নেতারা।

https://youtu.be/K8VHCJKzzgQ

গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় রওশন এরশাদের গুলশানের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অবৈধভাবে বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করার প্রতিবাদে কিশোরগঞ্জে রওশন এরশাদ, দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে শহরে ঝাড়ু মিছিল ও তাদের কুশপুত্তলিকা পুড়িয়েছে জেলা জাতীয় পার্টি। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুল হক চুন্নুকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে বক্তব্য দেয়া হয়েছে।

করিমগঞ্জ-তাড়াইল আসনের সাংসদ এমপি চুন্নুর ছবিতে জুতার মালা পরিয়ে প্রতিবাদ মিছিল। ছবি : সংগ্রহিত

কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সকালে এক সংবাদ সম্মেলনে স্থানীয় জাপা নেতারা বলেন, দলের গঠনতন্ত্র অমান্য করে অবৈধভাবে বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণাকরা হয়েছে, যা দলের নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। এসময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেনু, সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান, যুবসংহতির সভাপতি আব্দুল গণি মিয়া, জাতীয় ছাত্রসমাজের সভাপতি আরিফুর রহমান বাবু, করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা শিল্পী আবুল হাশেমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com