শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে নবাগত ইউএনও’র পরিচিতি সভা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সংশ্লিষ্ঠরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবাগত ইউএনও’র পক্ষ থেকে আগত সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন কর্মসুচি বাস্তবায়নের সকলের সহযোগীতা কামনা করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, হোসেনপুর সার্কেলের এএসপি মোঃ সোনাহর আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রৌশন আরা, অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জাবের, পৌর আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ, যুবলীগের সাবেক সভাপতি এমএ হালিম, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন,মডেল প্রেসক্লাবে সভাপতি এস এম তারেক নেওয়াজ, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোছলেহ উদ্দিন, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী অসমা বেগম, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমূখ।

উল্লেখ্য, বিসিএস ৩১তম ব্যাচের ওই কর্মকর্তা ইতঃপূর্বে বিয়াম ফাউন্ডেশনের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com