কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত্ত ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদ্যাপনের লক্ষে গতকাল বুধবার ( ২৫ সেপ্টেম্বর)) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সহকারী কমিশনার ( ভূমি) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল,আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রৌওশনারা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাবেদ, হোসেনপুর থানা অফিসার ইনর্চাজ শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ সাদিকুর রহমান, হোসেনপুর পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সন্তোষ চন্দ্র মোদক, হোসেনপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের হোসেনপুর শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র শীল, উপজেলা শ্রমিক লীগের সাধাররণ সম্পাদক মাহবুব আলম, সাংবাদিক আব্দুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৭টি পূজামন্ডপের শারদীয় দূর্গাপূজা উদ্যাপন করা হবে।