কিশোরগঞ্জের হোসেনপুরে আয়েশা আক্তার নামের ১৫ বছরের এক কিশোরীর বাল্যবিয়ে পন্ড করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ।
জানা যায়, আজ শুক্রবার (২৭সেপ্টেম্বর ) উপজেলার জিনারী ইউনিয়নের, চর হাজিপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ের আয়েশা আক্তারের সাথে একই গ্রামের আবদুর রশিদের ছেলে জায়েদ মিয়ার (২৪) ঝাঁকজমপূর্ণ ভাবে বিয়ের আয়োজন চলছিলো । খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান চরহাজিপুর গ্রামে মেয়ের বাড়িতে গিয়েবাল্যবিয়ে পন্ড করেন।
এ সময় তিনি বাল্য বিয়ের কুফল বিষয়ে মেয়ের বাবাকে অবগত করেন এবং ১৮ বছরপূর্ণ না হওয়া পর্যন্ত আয়েশা আক্তারের বিয়ে দেওয়া হবেনা মর্মে মুচলেকা নেন।