প্রত্যক্ষদর্শীদের জানান ভৈরব-কিশোরগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার বলেন, কিশোরগঞ্জ জেলা সদরে আদালতে যাওয়ার জন্য মোটর সাইকেলে করে বাড়ি থেকে রওনা হন শাহেন। পথে অনন্যা সুপারের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শাহেন মারা যান। কিন্তু বাস চালক ঘটনার সাথে সাথে পালিয়ে গেছে।
এদিকে দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাসটিতে ভাঙচুর চালায় এবং মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা আওয়ামী লীগ ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ বাসটি আটক করে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অপরদিকে কিশোরগঞ্জ জেলা আইনজীবি সমিতি এমন দুর্ঘটনায় বাস চালকদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন । তারা বলেন চালকদের আরো সচেতন হতে হবে । নিরাপদ সড়ক আন্দোলন আরো জোরদার করতে হবে । মানুষকে আরো সচেতন হতে হবে । এরকম দুর্ঘটনা কোন অবস্থায় কাম্য নয় ।