বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইলে ‍ধানক্ষেতে থেকে নবজাতক উদ্ধার, এখনো খোঁজ মেলেনি মা-বাবার

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ২০৭৩ বার পড়া হয়েছে
ছবি : সংগ্রহিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ধান ক্ষেত থেকে এক জীবিত ছেলে নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার পুরুড়া এলাকার একটি ধান ক্ষেতে তাকে পাওয়া যায়। ফুটফুটে শিশুটি বর্তমানে সুস্থ আছে। কিন্তু তার মা-বাবার সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পুরুড়া এলাকায় একটি ধান ক্ষেতে নবজাতকের কান্না শুনে এগিয়ে যান সুফিয়া খাতুন নামে এক নারী। তিনি শিশুটিকে নিয়ে বাড়িতে এসে সেবা-শুশ্রুষা করেন।

তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান দুপুরে তার ফেসবুক একাউন্টে একটি পোস্ট দেন। এতে নবজাতকের ছবিসহ বলা হয়, ‘পরিত্যক্ত অবস্থায় ভোরে তাড়াইল থানার পুরুরা এলাকার ধান ক্ষেতে এই ছেলে শিশুটি পাওয়া গেছে। এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে তাড়াইল থানার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

তিনি জানান, শিশুটি তাড়াইল হাসপাতালে আছে। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। বুধবার সকালে শিশুটির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com