বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

আবু বক্করের উপস্থিত বুদ্ধিতে প্রাণে বাঁচল হাজারো ট্রেন যাত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৬৭৯ বার পড়া হয়েছে

সাধারণ মানুষের উপস্থিত বুদ্ধিতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন। প্রাণে বাঁচলেন হাজারো যাত্রী। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি তখন রানীনগর স্টেশনে ঢুকছিল। এমন সময় এক ব্যক্তি দেখতে পান রাণীনগর স্টেশন আউটারে চকের ব্রিজের আগে রেললাইন ভাঙা। তার সংকেত পেয়ে ট্রেন থামিয়ে দেন চালক। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাণীনগর-শাহাগোলা সেকশনে লাইন ভেঙ্গে যাওয়ার ব্যাপারটি খেয়াল করেছিলেন আবু বক্কর সিদ্দিক নামের ওই ব্যক্তি। তার বাড়ি বড়বড়িয়া এলাকায়। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ট্রেন আসতে দেখে আবু বক্কর লাল জামা উড়িয়ে বিপদ সংকেত দেন। সেটা দেখে ট্রেনের চালক দক্ষতার সঙ্গে চলতি ট্রেন থামিয়ে দিলে দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীর।

একতা এক্সপ্রেস ট্রেনটির লোকো মাস্টার (প্রধান চালক) রাহী আহমেদ বলেন, ‘আমি প্রথমে লাল গেঞ্জি দেখতে পাই, পরে দেখি আরেকজন মোবাইলের লাল আলো দিয়ে হাত নাড়াচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড় করিয়ে দেই। হেফাজত করার মালিক আল্লাহ। যাদের জন্য ট্রেনটি দাঁড় করাতে পারছি আল্লাহ তাদের মঙ্গল করুন।’

দেখা গেছে, রেল লাইনের একটি পাতের নিচের অংশ ভেঙে পড়ে গেছে। যার ফলে প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে লাইনটি। কোনো ট্রেন এর ওপর দিয়ে গেলে দুর্ঘটনার সম্ভাবনা বেশি ছিল। সর্বশেষ পাওয়া খবরে লাইন মেরামতের কাজ চলছে। ট্রেন চলাচল বন্ধ। এই রিপোর্ট লেখা পর্যন্ত আন্তঃনগর একতা এক্সপ্রেস ঘটনাস্থলে আটকা পড়েছে। রানীনগরে আটকা পড়েছে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস। দ্রুত লাইন মেরামত করে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com