সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

মাটির গানের উৎসবের পর্দা উঠছে আজ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৬২৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
রাজধানীর আর্মি স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’। উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এবারের আসরে সাতটি দেশের মোট ১৭৪ জন শিল্পী লোকগান ও নাচ করবেন। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উৎসব চলবে । এর আয়োজক সান ফাউন্ডেশন।
এবারের আসরে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- বাংলাদেশের মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, অর্ণব, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জন ও ভাবনা নৃত্য দল। ভারত থেকে ওয়াদালি ব্রাদার্স, রাঘু দিক্সিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা, স্পেন থেকে লাস মিগাস।
প্রতিবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই উৎসবটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
আয়োজকেরা জানান, ইতোমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com