বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

আগামী বছরের শুরুতেই ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৬১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আগামী বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো বৈঠক করবেন বলে জানিয়েছেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

বৃহস্পতিবার সিঙ্গাপুরে এশিয়া-প্যাসিফিক সম্মেলনের সাইড লাইনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি একথা জানান বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম রয়টার্স।

মাইক পেন্স বলেন, এই বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের বিষয়ে ‘কংক্রিট প্লান’ হবে। তবে ঠিক কবে এবং কোথায় দুই নেতার এই বৈঠক হবে তা এখনও নিশ্চিত করা বলা যাচ্ছে না। এটা নিয়ে কাজ চলছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পেন্স বলেন, দ্বিতীয় সম্মেলনে আগে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ তালিকা এবং সেগুলোর অবস্থান সম্পর্কিত কোনও তথ্যের প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। তবে বৈঠকে এই বিষয়ে ‘কংক্রিট প্লান’ হবে।

তিনি বলেন, আমি মনে করি পরবর্তী বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতে দেশটির সব অস্ত্র, নতুন নতুন পরিকল্পনা এবং পরীক্ষার মতো জরুরি বিষয়গুলো আলোচনার মাধ্যমে নির্দিষ্ট হবে।

সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়া ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চালু রাখার প্রয়োজন আছে বলেও ইস্ট এশিয়া সামিটের এক অধিবেশনে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট।

তিনি বলেন, চেয়ারম্যান কিম এই বিষয়ে সম্মত হয়েছেন এবং উত্তর কোরিয়াকে আমরা জবাবদিহি করবো।

উল্লেখ্য, সম্প্রতি উত্তর কোরিয়ার ওপর আরোপকৃত নিষেধাজ্ঞা তুলে না নেয়ায় আবারও পারমাণবিক কর্মসূচি চালু করার হুঁশিয়ারি দেয় দেশটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com