শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

প্রত্যেকে অতিথিকে রুপার টাকা উপহার দেবেন প্রিয়াঙ্কার বিয়েতে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৬৯৮ বার পড়া হয়েছে

একজন বলিউডের তারকা অন্যজন হলিউডের। দুই তারার মিলনে আলোকসজ্জিত উমেদ ভবন প্যালেস।

বুধবার সন্ধ্যায় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস প্রিয়াঙ্কার বাড়ি থেকে পূজা দিয়ে যোধপুরের উদ্দেশে রওনা হন। পূজার সময় আকাশি রঙের সালোয়ার-কামিজ পরনে ছিল প্রিয়াঙ্কার। নিকের পরা ছিল গোলাপি রঙের কুর্তা আর সাদা পায়জামা।

প্রিয়াঙ্কা-নিকের এই মহাক্ষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন বলে খবর চাউর হয়েছে। প্রধানমন্ত্রীর আশীর্বাদ থাকছে যে বিয়েতে সেখানে খাবারের আয়োজন কী? এ নিয়ে অবশ্য মানুষের বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে।

অতিথি আপ্যায়নে অবশ্য কোনো ত্রুটি রাখছেন এ তারকা জুটি। নিজেরাই সবকিছু তদারকি করছেন। তালিকায় কন্টিনেন্টাল ফুড, চায়নিজসহ বিভিন্ন দেশি-বিদেশি খাবার থাকছে।

অতিথিদের জন্য মোট ৮০ পদের খাবারের ব্যবস্থা করেছে প্রিয়াঙ্কা-নিক। এর মধ্যে রয়েছে রাজস্থানি কড়ি পকোড়ে, সাংগরি কি রোটি, বাজরা কে রোটি, মক্কাই কি রোটি, রাজস্থানি থালি, ডাল-বাটি চুর্মাসহ অনেক কিছু।

শুক্রবার থেকে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে উৎসব শুরু হবে। এ জন্য বৃহস্পতিবার থেকে প্যালেস ভাড়া করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের জন্য বিয়ের দিন থাকবে রিটার্ন গিফট। প্রত্যেকে অতিথিকে রুপার টাকা উপহার দেবেন প্রিয়াঙ্কা। রুপার টাকার একপিঠে থাকবে প্রিয়াঙ্কা-নিকের নামের আদ্যক্ষর (এনপি)। আর অন্য পিঠে থাকবে লক্ষ্মী-গণেশের ছবি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com