শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৬০২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ২৭তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সমাজ সেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় আজ সকালে পুরাতন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি শিশু সদন বালিকা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজ সেবার উপপরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সারোওয়ার মুর্শেদ চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ ( বিপিএম) ও সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান। অন্যদের মধ্যে অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজে উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছে। বিশেষ করে প্রতিবন্ধী নারী, শিশু ও বয়োবৃদ্ধদের বৈষম্য ও দুঃখ-কষ্টের সীমা থাকে না। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন, কর্মসংস্থান ও বিনোদন লাভের পূর্ণ অধিকার রয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয়া শেখ ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন নিয়ে কাজ করে আজ বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জল করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, সমাজে প্রতিবন্ধী মানুষের মৌলিক চাহিদা পূরণ, স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপনের অধিকার রয়েছে। মানুষ হিসেবে বেঁচে থাকার নূন্যতম মৌলিক অধিকারগুলো তাদের ন্যায্যপ্রাপ্য। তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক।

আলোচনা শেষে প্রতিবন্ধিদের মাঝে ২৬টি হুইল চেয়ার,২টি ট্রাই সাইকেল, ১টি ক্র্যাচ, ৪টি হেয়ারিং এইড ও ২টি কর্ণার চেয়ার প্রদান করেন অতিথিবৃন্দরা। পরে প্রতিবন্ধিদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com