শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহদী হাসান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙ্গালি জাতিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের একের পর এক হত্যা করে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসরা। শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, সাংবাদিকদের বেছে বেছে জাতির মেধাবী সন্তানদের হত্যা করে । ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পরিকল্পিতভাবে তালিকা ধরে বুদ্ধিজীবী হত্যার ঘৃণ্যতম অপকর্মটি করে ঘাতক চক্র। তাদের উদ্দেশ্য ছিলো, বাঙ্গালি জাতিকে মেধাশূন্য করে দেয়া, যেনো ভবিষ্যতে এ জাতি আর মাথা তুলে দাঁড়াতে না পারে।

বক্তারা বলেন, আজও স্বাধীন এই বাংলাদেশে পাকিস্তানী এ দেশীয় দোসররা দেশকে মেধাশূন্য করার চেষ্ঠার পাশাপাশি দেশে মৌলবাদের উত্থান ঘটাতে চায়। দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমরা মৌলবাদকে এ দেশে মাথা তুলে দাড়াতে দেব না।
আলোচনা সভা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com