সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

মার্কিন যুক্তরাষ্ট্রের উসকানিতেেই ‘শয়তানি’ পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে জাতিসংঘ সম্প্রতি যে প্রস্তাব পাস করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন আজ এক নিবন্ধে এই নিন্দা জানিয়েছে। খবর পার্সটুডের।

দৈনিকটি লিখেছে, উত্তর কোরিয়ার ভাবমর্যাদা ক্ষুণ্ন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উসকানিতে জাতিসংঘের পক্ষ থেকে এই ‘শয়তানি’ পদক্ষেপ নেয়া হয়েছে। রডং সিনমুন আরও লিখেছে, মানবাধিকার পরিস্থিতি নিয়ে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে প্রচারণা শুরু করেছে তার লক্ষ্য আরও নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়ানো।

উত্তর কোরিয়ার দৈনিকটি সে দেশের বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাব সমর্থন করায় দক্ষিণ কোরিয়ারও কঠোর সমালোচনা করেছে। এটি লিখেছে, সিউলের এ পদক্ষেপের ফলে দুই কোরিয়ার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা মারাত্মক সংকটের মুখে পড়বে এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া দুর্বল হয়ে যাবে।

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদ সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে এমন একটি প্রস্তাব পাস করে যার ভিত্তিতে উত্তর কোরিয়ায় কথিত মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়। জাতিসংঘে গত ১৪ বছর ধরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই প্রস্তাব পাস হয়ে আসছে।

তবে পিয়ংইয়ং জোর দিয়ে বলেছে, সেদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে না বরং তাদের নেতা কিম জং-উনের বদনাম করার জন্য পশ্চিমা দেশগুলো এ ধরনের প্রস্তাব পাস করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com