রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিকলীতে মাদক বিরোধী পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবা ও ৩০০ পুড়িয়া গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ৬৫১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলীতে পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবা ও তিনশ পুড়িয়া গাঁজাসহ গেন্দু মিয়া ও মো. হবি মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।
মঙ্গলবার রাতে নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের আঠার বাড়ীয়া গেন্দু মিয়ার বাড়ী থেকে গাঁজা বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়। ৯জানুয়ারি বুধবার সকালে সদর ইউনিয়নের কুর্শা কিতাব হাটি গ্রামে ইয়াবা বিক্রির সময় হবি মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গেন্দু মিয়া আঠার বাড়ীয়া গ্রামের ইন্নছ আলীর ছেলে ও মো. হবি মিয়া কুর্শা কিতাব হাটি গ্রামের ছাবেদ আলীর ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত দু’জনই দীর্ঘদিন ধরে জারুইতলা ও সদর ইউনিয়নে ইয়াবা, দেশীয় তৈরী মদ, গাঁজাসহ মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে নিজেদের বাড়িতে ইয়াবা ও গাঁজা বিক্রির সময়ই দু’জনকে গ্রেপ্তার করা হয় । এ সময় তাদের কাছ থেকে ৩০০ পুড়িয়া গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এব্যাপারে বুধবার সকালে দু’জনের নামে নিকলী থানায় মাদক আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com