সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

প্রিয়া প্রকাশ আবারও ভাইরাল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ৫৮৬ বার পড়া হয়েছে

কয়েক সেকেন্ডের একটা ভিডিও লিঙ্ক জীবনই বদলে দিয়েছে প্রিয়া প্রকাশের। তাঁর ভ্রু-ভঙ্গি ও চোখ টেপায় তিনি জয় করে নেন দেশের যুবা-হৃদয়। সেই শুরু। ক্রমশই তিনি জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন। গত মাসেই গুগল সার্চের নিরিখে তিনি টপকে গিয়েছেন সানি লিওনকেও। নতুন বছরে প্রিয়ার এক নতুন ছবি আবারও ভাইরাল। ছবিতে আলো-আঁধারিতে বসে থাকতে দেখা যাচ্ছে প্রিয়াকে। তাঁর চারপাশে যদিও আলো। তবে তা নেহাতই টুনি বাল্ব জাতীয় আলো। লাল টি শার্ট ও সাদা প্যান্ট পরিহিত প্রিয়ার হাতেও একগুচ্ছ আলো। আলো-আঁধারির মোহময় পরিবেশে প্রিয়াকে দেখে মুগ্ধ নেটিজেনরা। পোস্টের পাঁচ ঘণ্টার মধ্যেই লাইক পৌঁছে যায় প্রায় তিন লক্ষে! তার পরও তা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।

ছবির ক্যাপশনে প্রিয়া লেখেন তোমাদের আলোতে আমি ভালবাসতে শিখি। প্রসঙ্গত, এর আগেও প্রিয়া একটি ছবির সিরিজ শেয়ার করেছিলেন, যেখানে আলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

‘ওরু আদার লাভ-এর সেই দৃশ্য ভাইরাল হওয়ার পরে বছরও ঘোরেনি। প্রিয়া এই মুহূর্তে ইন্টারনেটের অন্যতম সেলিব্রিটি। সানিকে টপকে তাঁর এক নম্বরে চলে যাওয়া থেকে পরিষ্কার। গোটা দেশের যুব সমাজের হার্টথ্রব এই মুহূর্তে প্রিয়াই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com