শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

জমিতে বাবার সাথে জোয়াল টানাই এ্যাহন আমার ল্যাহাপড়া

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ১০০৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:
ষষ্ট শ্রেণির ছাত্র শিপন মিয়া এখন পুরোদস্তর একজন কৃষক। পিতা বিল্লাল মিয়া একজন প্রান্তিক চাষী, বয়স তার পঞ্চাশের কাছাকছি জীবনের শেষ সীমায় তার বসবাস। অতি পরিশ্রম আর অভাবের তাড়নায় শরীর তার ভেঙ্গে গেছে। সামান্য কিছু জমির মালিক হলেও এই জমির ফসলে দিয়ে সারা বছর তার সংসারের ভাতের জোগান হয়না, ধার-দেনা করে সারা বছর চলতে হয়। সে কারণে ষষ্ট শ্রেণির পড়ুয়া ছাত্র রিপন মিয়া নিজেদের গরু না থাকায় বাবার সাথে জমিতে লাঙ্গল জোয়াল টানছে।
কিশোরগঞ্জের নিকলী উপজেলা জারুইতলা ইউনিয়নের রসুল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে শিপন মিয়া। এই শিক্ষার্থীরা জানায়, বাবার সাথে জমিতে লাঙ্গল জোয়াল টানাই এ্যাহন ল্যাহাপড়া। প্রচ- রৌদ্রের মধ্যে বোরো জমিতে বাবার সঙ্গে সে এক মনে শিখছে লাঙ্গল জোয়াল টানার কৌশল। শিপনের ইচ্ছা লেখাপড়া করার। বাবার সাথে জমিতে লাঙ্গল জোয়াল টানায় ব্যস্ত থাকলেও পড়ালেখা বন্ধ করেনি। শিপনের স্কুলে ক্লাস হচ্ছে কেন থাকে নিয়ে এসেছেন জানতে চাইলে বাবা বিল্লাল বলেন, গরীব মানুষ গরু নাই সে জন্য কৃষি জমিতে আমার সাথে কাজ করার জন্য নিয়ে এসেছি। কয়দিন স্কুলে না গেলে কি অইবে।
বিল্লাল মিয়া স্বপ্ন দেখে একদিন তার ছেলে শিপন মিয়া লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হবে, কিন্তু স্বপ্নগুলো মলিন থেকে মলিনতর হয়ে যায়, শিপন মিয়া সময় মত স্কুলে যেতে পারে না কারণ এই বয়সে তার বাবা একা যে আর জোয়াল ঠেলতে পারে না, তাই বাবার সাথে সেও জোয়াল তুলে নিয়েছে, জীবনকে এগিয়ে নিতে চাইছে সামনের দিকে। কিন্তু এমনি করে আর কতদিন চলবে? অতি পরিশ্রমের বিল্লাল মিয়াও একদিন চলন শক্তি হারিয়ে ফেলবে, আর স্বপ্ন হয়েই থাকবে শিপনের লেখাপড়া শিখে মানুষ হওয়ার স্বপ্ন। পাঁচ সদস্যর সংসার চালাতে বিল্লাল মিয়া হিমশিম খেতে হচ্ছে।
জারুইতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বাদল জানান, শিপন ছাত্র হিসেবে মেধাবী তবে শিপন কয়েক দিন পর-পর স্কুলে আসে। অভাবের তাড়নায় এমন অনেক ছাত্র শিক্ষা থেকে ঝরে পড়েছে। সরকার বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু থাকলেও শিপনেরা থেকে অন্ধকারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com