শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পাচ্ছেন কটিয়াদীর সন্তান মোঃ শামীম মিয়া

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬৫ বার পড়া হয়েছে

কটিয়াদী সংবাদদাতা:

কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পদক পাচ্ছেন কিশোরগঞ্জের কটিয়াদীর কৃতি সন্তান এএসআই মোঃ শামীম মিয়া, বিপিএম। ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (পিপিএম বার) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়। প্রতি বছর প্রশংসনীয় এবং ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুলিশ সদস্যদের মধ্যে ‘আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ’ প্রদান করা হয়। ২০১৮ সালে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের ভিত্তিতে পদকের জন্য যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচিত করা হয়েছে।

বুধবারে রাজধানীর রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে ‘পুলিশ সপ্তাহ- ২০১৯’ এর অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এএসআই মোঃ শামীম মিয়া, বিপিএম কে আইজিপি র‌্যাংক ব্যাজ পরিয়ে দিবেন।

মোঃ শামীম মিয়া, বিপিএম এর আগে ২০১৬ সালে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আইজিপি ব্যাজ ও ২০১৭ সালে বিপিএম পদকে ভূষিত হন।

এএসআই মোঃ শামীম মিয়া, বিপিএম কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলা জালালপুর ইউনিয়নের গর্বিত সন্তান। তিনি বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্স এএসআই পদে কর্মরত আছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com