বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সরস্বতী পূজা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
বানী অর্চনার মাধ্য দিয়ে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আয়োজনে শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়। বিদ্যা ও জ্ঞান বৃদ্ধির আশায় মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে এই পূজা করে সনাতন ধর্মাবলম্বীরা। তাদের কাছে শ্বেত পদ্মে আসীনা সরস্বতী হলেন বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী, যার হাতে আছে বীণা আর বই।

রবিবার সকাল ৯টা থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছিল শিক্ষার্থী, ভক্ত আর দর্শনার্থীদের ভিড়। ধর্মীয় রীতি অনুযায়ী সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর ও চন্দন দিয়ে স্নান করানো হয়। বিশ্ববিদ্যালয় চত্বরে সকাল ১০ টায় শুরু হয় বাণী অর্চনা। পুরোহিত ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ মন্ত্রপাঠ করে দেবীর আশীর্বাদ কামনা করেন। এরপর ভক্তরা দেবীকে পুষ্পাঞ্জলি দেন। এসময় ভক্তদের মাঝে অঞ্জলী ও প্রসাদ বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ড. মনিশ সরকার বলেন, বিদ্যাদেবী এই দিনে তার ভক্তদের মাঝে বিদ্যার আলোর ছড়িয়ে দেন। তিনি সবার মাঝে সুখ, শান্তি ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলবেন বলে বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, প্রভাষক নিবেদিতা দত্ত প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যলয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com