শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

দুই বৈজ্ঞানিক কর্মকর্তার খন্দকার এগ্রো ফার্ম পরিদর্শন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
গতকাল বিকেলে কিশোরগঞ্জ জেলা সদরের লতিবাবাদ ইউনিয়নের খন্দকার এগ্রো ফার্ম পরিদর্শন করেন আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সহিদুজ্জামান ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কিশোরগঞ্জ কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন। জয়দেবপুর আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের সহযোগিতায় ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ বাস্তবায়নে বারি কালোজিরা- ১ জাতের জীব উৎপাদন প্লট পরিদর্শন করেন। এ সময় বিজ্ঞানীগণ উক্ত ফার্মের বারি আলু- ৩৭, বারি আলু- ১৩, স্থানীয় উন্নত জাতের মসুর, ব্রি ধান- ২৯, ব্রি ধান- ২৮ জীব উৎপাদন প্লটও পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধান দুই বৈজ্ঞানিক কর্মকর্তাকে খন্দকার এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আকলিমা আকবর ফার্মের লক্ষ্য ও উদ্দেশ্য কৃষক পর্যায়ে সেবার মান সম্পর্কে অবহিত করেন। বৈজ্ঞানিকগণ কৃষক পর্যায়ে মানসম্মত কালোজিরার বীজ উৎপাদন ও বারি কালোজিরার জনপ্রিয়তা বৃদ্ধিসহ মসলায় দেশকে স্বয়ং সম্পূর্ণকরণে উৎসাহ প্রদান করেন। এ সময় ফার্মের স্বত্বাধিকারী এম.এ আকবর খন্দকার ও ফার্মে নিয়োজিত কর্মীগণ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com