শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা : ২৩ কাশ্মীরি আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪৯ বার পড়া হয়েছে

পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মুহাম্মদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কমপক্ষে ২৩ কাশ্মীরিকে আটক করেছে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনী। সোমবার আটকের পর তাদের কয়েক দফায় জেরা করা হয়।

কাশ্মীর পুলিশের দাবি, জয়েশ-এর শীর্ষ কমান্ডার কামরানকে পালিয়ে যেতে সহায়তা করেছিল আটক ব্যক্তিরা। তারা নিরাপত্তা চেষ্টা ব্যহত করার চেষ্টা করছিল। আটক ২৩ জনই জয়েশের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে উল্লেখ করেছে পুলিশ।

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় যে ভয়াবহ আত্মঘাতী হামলা চালানো হয়েছে তার সঙ্গেও এদের নানাভাবে সম্পৃক্ততা রয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, রোববার রাত থেকে পুলওয়ামার পিংলান গ্রামে জঙ্গিদের সঙ্গে টানা দশ ঘণ্টার লড়াইয়ে বৃহস্পতিবারের হামলার মূলহোতা ও জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের কমান্ডার আব্দুল রশিদ গাজী ওরফে কামরান ওরফে আফগানি এবং আরও দুই জঙ্গি নিহত হয়েছে।

অপরদিকে, জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ চার জওয়ান। একজন সাধারণ নাগরিকেরও মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের অবসান ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com