শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

নিকলীতে নারী দিবসে ইউএনও হস্তক্ষেপে বাল্যবিয়ের থেকে রক্ষা পেল দশম শ্রেনীর ছাত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৬৫৬ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার সাহা:
নিকলী শুক্রবার (৮ মার্চ ) রাতে কিশোরগঞ্জের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হস্তক্ষেপে নারী দিবসে বাল্যবিয়ের থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী। সে নিকলী জারুইতরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং জারুইতলা ইউনিয়নের দক্ষিণ জাল্লাবাদ গ্রামের সুবুজ মিয়ার মেয়ে।
উপজেলা প্রসাশন সূত্র জানান, শুক্রবার বিকেলে নিকলী জারুইতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। সন্ধ্যার পর বর আসছে। গোপন সূত্রে খবর নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুছাম্মৎ শামীমা আক্তার।
মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুর নাহার তাসমিন, স্থানীয় সরকার বিভাগের ইউ ডি এফ দূর্গা রানী সাহা ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে ইউএনও উপস্থিত হন উপজেলা জারুইতলা ইউনিয়নের দক্ষিণ জাল্লাবাদ গ্রামের সুবুজ মিয়ার ওই ছাত্রীর বাড়িতে। ছাত্রীর বাবা -মাকে ডেকে এনে এ বাল্যবিয়ে বন্ধ করে দেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুছাম্মৎ শামীমা আক্তার বাল্যবিয়ের কবল থেকে রক্ষা করেন দশম শ্রেনীর পড়ুয়া ছাত্রীটিকে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার দায়ে ছাত্রীটির বাবা সুবুজ মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করেন। এবং ১৮ বছরের আগে বিয়ে দিবেনা মর্মে মুছেলেখা নেন। খবর পেয়ে বর পক্ষ বিয়ে করতে না এসে রাস্তায় থেকেই পালিয়ে যায়।
জারুইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক জানান, দশম শ্রেনীর ওই ছাত্রীর বিয়ের খবর পাওয়ামাত্রই ইউএনও স্যারকে জানাই। নিজেও উপস্থিত থাকি। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুছাম্মৎ শামীমা আক্তার বলেন, আশা করছি এমন ভাবে প্রতিটি ইউনিয়নে পদক্ষেপে নিলে নিকলী উপজেলায় বাল্যবিয়ে শূণ্য কোটায় নেমে আসবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com