শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে ২৯৫০ পিস ইয়াবা নিয়ে দুই নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কিশোরগঞ্জে পাচারের সময় দুই হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে শাহানা আক্তার (২৮) ও মোছা. মদিনা বেগম (৩৫) নামে দুই নারীসহ চার মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক হয়েছে। আটক অপর দুই মাদক ব্যবসায়ী হচ্ছে, দুলাল (৩২) ও মো. মাজহারুল ইসলাম জুমন (৩০)।

শুক্রবার (৩ মে) দুপুর ২টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া চার মাদক ব্যবসায়ীর মধ্যে শাহানা আক্তার কটিয়াদী উপজেলার দাসেরগাঁও গ্রামের মো. সুমনের স্ত্রী, মোছা. মদিনা বেগম কটিয়াদী উপজেলারই আচমিতা গ্রামের মো. হানিফের স্ত্রী, দুলাল কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা নয়াপাড়া গ্রামের মৃত কাইয়ুমের ছেলে এবং মো. মাজহারুল ইসলাম জুমন কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার মো. আয়ুব আলীর ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ মে) দুপুর ২টার দিকে তারা কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় অভিযান পরিচালনা করে দুই হাজার ৯৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ৫৫০টাকাসহ চার মাদক ব্যবসায়ী শাহানা আক্তার, মোছা. মদিনা বেগম, দুলাল ও মো. মাজহারুল ইসলাম জুমনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল সেটও জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া চার মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com