সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

এলডি ট্যাক্স ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়ারের জন্য প্রশিক্ষণ কর্মসূচি শুরু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৮৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
বরিশালে বিভাগীয় পর্যায়ে ২ (দুই) দিনব্যাপী ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক সফ্টওয়ার-এর জন্য ‘টিওটি’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।   বৃহষ্পতিবার(০৯ মে) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার  রামচন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক  এস.এম অজিয়ার রহমান। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বরিশালের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীল এবং কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) জনাব মো: শহিদুলইসলাম।

উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬টি জেলার প্রত্যেক জেলা হতে ২জন সহকারী কমিশনার (ভূমি) এবং ২জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সমন্বয়ে ১টি ব্যাচে মোট ২৪জন প্রশিক্ষণার্থী উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে।

ভূমি সম্পর্কিত নানা জটিলতা নিরসন এবং ভূমি ব্যবস্থাপনার উন্নয়ন ও আধুনিকায়নে ভূমিসংস্কার বোর্ড কাজ করছে। এরই ধারাবহিকতায় অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় এর লক্ষ্যে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার বিষয়ক সফ্টওয়ারটি প্রণয়ন করা হয়েছে। মাঠপর্যায়ে সফটওয়ারটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হলে ভূমি উন্নয়ন কর সঠিকভাবে নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com