রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ অফিসার আবদুল কাদের মিয়ার স্ত্রী হচ্ছেন মৌসুমী!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ১৭৩০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: 

‘অর্জন-৭১’ নামে ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। আর এর মাধ্যে আবারও মুক্তিযুদ্ধের ছবিতে দেখা যাবে তাকে। তবে এবার ছবির প্রেক্ষাপটটি একটু ভিন্ন। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প। এমনটাই জানালেন ছবির নির্মাতা মির্জা সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘ছবির গল্পটি ২০১৩ সালে পুলিশ হেড কোয়ার্টারে জমা দিয়েছিলাম। সেটি অনুমোদনও পেয়েছে। তবে নানা কারণে ছবির কাজ শুরু করা হয়নি। এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই কাজটি করছি।’

ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে পুলিশ অফিসার আবদুল কাদের মিয়ার বিশাল অবদান ছিল। সেসময় তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। ওই বছরই পয়লা জুন তাকে গু*লি করে হ*ত্যা করা হয়। ছবিতে মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। আর তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। এফডিসি, রাজারবাগ পুলিশ লাইনসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এর শুটিং করা হবে।’ নির্মাণের পাশাপাশি ছবির চিত্রনাট্য, সংলাপ লিখেছেন মির্জা সাখাওয়াত হোসেন নিজেই।

মৌসুমী জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছবিতে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তিনি অভিনয় করবেন ফিরোজা চরিত্রে। আগামী ১৬ জুলাই বিএফডিসিতে ‘অর্জন-৭১’ ছবির মহরত অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com