রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কলেজে ক্লাস করতে গিয়েই বিপদে পূজা!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৫৬৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

মাধ্যমিকের চৌকাঠ পেরিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে ক্লাস করতে গিয়ে সেলফি শিকারীদের কবলে পড়তে হচ্ছে শিশুশিল্পী থেকে চলচ্চিত্রের নায়িকা বনে যাওয়া পূজা চেরিকে। এ বছর রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে গত ২৭ জুন সিদ্ধেশ্বরী কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়েছেন তিনি।

নিয়মিত তাকে কলেজে নিয়ে যান মা ঝর্ণা রায়। বৃহস্পতিবার সাড়ে ১২টায় যখন পূজার ক্লাস চলছিল কলেজের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন তার মা। তিনি বললেন, “ভর্তির পর থেকে পড়াশোনা নিয়ে পূজা বেশ মনোযোগী; কোনো ক্লাসই মিস করতে চায় না।”

তারকা হিসেবে কলেজে এ উঠতি অভিনেত্রীকে খ্যাতির বিড়ম্বনায়ও পড়তে হয় বলে জানান তার মা। “অনেকে ওর সঙ্গে সেলফি তোলেন। খ্যাতির বিড়ম্বনা তো একটু থাকবেই। সবার সঙ্গে তো আর ছবি তোলা সম্ভব হয় না। শিক্ষকরা ওকে খুব ভালোবাসে।”

পড়াশোনার পাশাপাশি অভিনয়েও নিজেকে এগিয়ে নিতে চান পূজা। এম রাহিম পরিচালিত ‘শান’ চলচ্চিত্রে সিয়ামের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। প্রথম লটের শুটিং শেষ হয়েছে বেশ আগে দ্বিতীয় লটের শুটিং চলতি মাসেই শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ‘নূরজাহান’, ‘পোড়ামন ২’, ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com