শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

শীঘ্রই উদ্বোধন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৪৭০২ বার পড়া হয়েছে

মোঃ আল-আমীন :

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর উদ্বোধনের তারিখ নির্ধারণ ও ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা সোমবার সকাল ৯ টা ৩০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ত্ব করেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সাংসদ সৈয়দা জাকিয়া নূর এম.পি।

সভায় মেডিকেল কলেজ ও হাসপাতালের গুরুত্বপূর্ণ কাজ পর্যালোচনা, জনবল নিয়োগ ও উদ্বোধনের তারিখ নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারোওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম), মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা: সজল কুমার সাহা, পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, জেলা বিএমএ সভাপতি ইকবাল হোসেন, উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান ডা: মাছুমা খানম, জেলা কৃষক লীগ সভাপতি আহমেদ উল্ল্যাহ, সাবেক জেলা কমান্ড বীর মুক্তিযোদ্ধা এ.বি সিদ্দিক সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

প্রায় ২১ একর জমির উপর প্রতিষ্ঠিত দেশের ২য় বৃহত্তম মেডিকেল কলেজ ও হাসপাতালটি আগামী ৩রা নভেম্বর উদ্বোধনের জন্য প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেলে এই তারিখেই কিশোরগঞ্জ বাসীর স্বপ্নের মেডিকেল কলেজ ও হাসপাতালটি উদ্বোধন হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com