মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

কিশোরগঞ্জের ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৫৭৪ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :
মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ মহোদেয়ের কনিষ্ঠ তনয় ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যকরি কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ।

শনিবার (২৭ জুলাই) দুুপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুলতান উদ্দিন ভূঞা এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারী প্রফেসর ডাঃ আ.ন.ম নৌশাদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, আাইন অনুষদের ডীন প্রফেসর মোঃ রফিকুল আলম।

এসময় ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষারকে ফুল দিয়ে বরণ করেন ডীন প্রফেসর মোঃ আরজ আলী ও ক্রেস্ট প্রদান করেন ট্রাস্টি সেক্রেটারী প্রফেসর ডাঃ আ.ন.ম নৌশাদ খান ও উপাচার্য প্রফেসর ড. সুলতান উদ্দিন ভূঞা ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম বদরুদ্দোজা, ট্রেজারার এ.কে. মাহবুবুল আলম, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান, ইংরেজী বিভাগের প্রভাষক মাহবুবা, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ইমরান আহমেদ শাকীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক বদরুল হুদা সোহেল।

উল্লেখ্য, ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার একজন কৃষিবিদ ও ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের সদস্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com