মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

তাড়াইলে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাফেজ মওলানা আবদুল্লাহ (২৪) উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের মো. গেন্দু মিয়ার ছেলে। তিনি হযরত শাহ সেকান্দর আওলিয়া কওমী মাদ্রাসার শিক্ষক।

স্থানীয়দের বরাত দিয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, কয়েক মাস আগে সেকান্দরনগর গ্রামের বাসিন্দা ১০ বছর বয়সী শিশুটিকে তার বাবা হযরত শাহ সেকান্দর আওলিয়া কওমী মাদ্রাসার নাজেরা বিভাগে ভর্তি করেন। বৃহস্পতিবার রাতে মাদ্রাসার আবাসিক ছাত্ররা ঘুমাতে গেলে শিক্ষক হাফেজ মওলানা আবদুল্লাহ ওই ছাত্রকে কৌশলে ডেকে নিয়ে বলাৎকার করেন। ঘটনা কাউকে না বলার জন্য ওই ছাত্রকে ভয়ভীতিও দেখান শিক্ষক আবদুল্লাহ।

তিনি জানান, শুক্রবার সকালে বিষয়টি মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা জেনে যায়। যৌন নিপীড়নের শিকার শিশুটি বাড়িতে গিয়ে তার অভিভাবককে বিষয়টি জানায়। এক পর্যায়ে তা জানাজানি হলে এলাকাবাসী এসে মাদ্রাসা ঘিরে ফেলে।

ঘটনার খবর পেয়ে তাড়াইল থানার পুলিশ গিয়ে ওই শিক্ষককে গ্রেফতার করে। তাড়াইল থানার ওসি জানান গ্রেফতারের পর শিক্ষক আবদুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com