রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে সরেজমিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করল লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার কিশোরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত কিশোরগঞ্জে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন-হুটারের বিরুদ্ধে ডিএমপির অভিযান

ছেলে ধরা গুজব ও ডেঙ্গু প্রতিরোধে কমলগঞ্জ থানা পুলিশের জনসচেতনতামূলক সভা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৪৯৩ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :
“ ছেলেধরা গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” ও “ডেঙ্গু জ্বরে আতংকিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন, সুস্থ থাকুন” এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বুধবার (৭ আগষ্ট) সকাল ৯টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগানে চা শ্রমিকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুদীন চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধলই চা বাগানের ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম ও বাগান পঞ্চায়েত সভাপতি গৌরাঙ্গ সাধু, সাবেক ইউপি সদস্য তুলসী দাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, ছেলেধরা একটি গুজব। এই গুজব কান দিবেন না। কাউকে সন্দেহ হলে নাম ঠিকানা জ্ঞিজ্ঞাস করবেন অথবা আমাদেরকে জানাবেন। গণপিটুনী দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। এটি একটি ফৌজদারী অপরাধ। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ডেঙ্গু লক্ষণ দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com