বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

জাতীয় শোক দিবসে ভূমি সংস্কার বোর্ডের শ্রদ্ধা জ্ঞাপন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
  • ৪১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে ধানমন্ডি ৩২ নং এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ভূমি সংস্কার বোর্ড।

শ্রদ্ধা নিবেদনের সময় ভূমি সংস্কার বোর্ড এর ভারপ্রাপ্ত সচিব ও সদস্য (ভূমি ব্যবস্থাপনা) মোহাম্মদ জাকীর হোসেন, উপ-ভূমি সংস্কার কমিশনার-১, এ.জি.এম. মীর মশিউর আলম, উপ-ভূমি সংস্কার কমিশনার-৩, কাজী মেরাজ হোসেন, বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল তরফদার মোঃ আক্তার জামীল সহ ভূমি সংস্কার বোর্ড এর সহকারী ভূমি সংস্কার কমিশনারগণ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ভূমি সংস্কার বোর্ড এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ১৫ আগস্ট ভোর ৬ টার মধ্যেই  মিরপুর রোডস্থ লাজ ফার্মার সামনে যেয়ে হাজির হন। সেখান হতে তারা পায়ে হেঁটে ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল কার্যালয়ের উদ্যোগেও  শহরের বঙ্গবন্ধু পার্কে স্থাপিত জাতির পিতার মুর‌্যালে ৭৫ এর ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতাসহ সকল শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com