বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

৫দিনব্যাপী শ্রীশ্রী রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৭০২ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগান সার্বজনিন শিব মন্দিরে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভক্তবৃন্দের ব্যাপক অংশগ্রহনে শেষ হয়েছে ৫দিনব্যাপী শ্রীশ্রী রাধা কৃষ্ণের ৬৮তম ঝুলনযাত্রা। গত ১১ আগষ্ট রাতে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হলে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে এ উৎসবের সমাপ্তি ঘটে।

দীর্ঘ ৬৮ বছর ধরে আলীনগর চা বাগান পঞ্চায়েত ও শ্রীশ্রী রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা কমিটির আয়োজেন সার্বজনিন শিব মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব পালন করা হচ্ছে। সিলেট বিভাগের সবচেয়ে বড় ঝুলনযাত্রা হিসেবে পরিচিত আলীনগর ঝুলনযাত্রায় দূর দূরান্ত থেকে শিশু, কিশোর, নারী পুরুষ সনাতনী ভুক্ত বৃন্ধ ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন এ উৎসবে আসেন।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনের সামনে ৫ দিনব্যাপী বিশাল মেলার আয়োজন হয়েছিল। উৎসব চলাকালীন সময়ে মৌলভীবাজার-৪ আসনের সাংসদ সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমানসহ রাজনীতিক নেতৃবৃন্দ উৎসব পরিদর্শন করেছেন।

কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা পরিচালনা কমিটির উপদেষ্ঠা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, আলীনগরের শ্রীশ্রী রাধা কৃষ্ণের ঝুলনযাত্রায় রাধাকৃষ্ণের জন্ম থেকে সারা জীবনের কর্মকান্ডকে খন্ড খন্ড করে মূর্তি স্থাপন করে উপস্থাপন করা হয়েছে।

উৎসবটি মূলত সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের হলেও সকল ধর্মের উৎসুক মানুষের উপস্থিতিতে এটি একটি বাৎসরিক মিলন মেলায় পরিনত হয়েছে। এ উপলক্ষে চা বাগানে সাধারণ ছুটি ছিল। ঝুলনযাত্রা উপলক্ষে কঠোর পুলিশি নিরাপত্তা ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com