বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

কমলগঞ্জে একটি ঘরের জন্য প্রতিবন্ধি নারীর আহাজারী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৫৩৭ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :

মৌলভীবাজারের কমলগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘সবার জন্য বাসস্থান’ নিশ্চিত করার লক্ষ্যে ‘জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ কাজ দেশব্যপী চলছে। ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া ঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়ে দারিদ্র পরিবারগুলো এখন আনন্দে আত্মহারা। এরই ধারাবাহিকতায় কমলগঞ্জ উপজেলায় চলমান রয়েছে ঘর নির্মাণ কার্যক্রম।

কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের সোনারগাও(বলরামপুর) এলাকার মৃত লোকমান মিয়ার প্রতিবন্ধি স্ত্রী লুৎফা বেগম(৪৪) এর বসত ঘরটি বিগত ২০১৮ সালের বন্যায় পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়। বন্যার সময় স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে ২নং পতনঊষার ইউনিয়নে একটি ঘরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্পের একটি ঘর ভাগ্যে জোটেনি ৪ সন্তানের জননী প্রতিবন্ধি লুৎফা বেগমের। নিয়মিত প্রতিবন্ধি ভাতা প্রাপ্ত লুৎফা বেগম । প্রতিবন্ধি ইউপি রেজি: নং-৩১/০৪, বই নং- ২০৮ ।

সরেজমিনে দেখা যায়, ঝুকিপূর্ণ ঘরে জীবনের ঝুকি নিয়ে সন্তানাদী নিয়ে বসবাস করছেন এ প্রতিবন্ধি নারী। লুৎফা বেগম জানান, বন্যায় বসতঘরটি ক্ষতিগ্রস্থ হলেও আবেদন করেও ঘর পেলাম না অথচ যাদের পাকা ঘরবাড়ী-সম্পদশালী-প্রবাসী এরাই প্রধানমন্ত্রীর প্রকল্পের ঘর পেয়েছেন। এ ব্যপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কান্না জড়িত কণ্ঠে একটি ঘরের জন্য আকুল আবেদন জানান। ২নং পতনঊষার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শায়েক আহমদ বলেন, লুৎফা বেগম একজন নিরীহ হত-দরিদ্র প্রতিবন্ধি নারী সে একটি ঘর পাবার দরকার, আমার ওয়ার্ডে ২০১৮ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ হত-দরিদ্র অনেকেই আবেদন করেও ঘর পায়নাই। এ ব্যপাওে আলাপকালে ২নং পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তাওফিক আহমদ বাবু বলেন, মহিলাকে সঠিক চিনতে পারছিনা,তবে যতটুকু সহযোগীতা প্রয়োজন তা আমি করে একটি ঘরের ব্যবস্থা করে দিবো। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, মহিলার কাগজপত্র কি আছে নিয়ে আসলে আমি পরবর্তীতে তার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com