বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

শমশেরনগরে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী গুরুতর আহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৪৫০ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবেদুর রহমান এর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। আহত আবেদকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত একটায় শমশেরনগর বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে কেছুলোটি গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী আবেদুর রহমান এর পিতা কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. দুরুদ আলী অভিযোগ করে বলেন, শমশেরনগর বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে কেছুলোটিস্থ গ্রামের রাস্তায় আসার পর পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় চিহ্নিত ৪/৫ জন সন্ত্রাসী চক্র লোহার রড, দা দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় মোটর সাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়। আবেদের হাল্লা চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আবেদের চিকিৎসার জন্য হাসপাতালে ব্যস্ত থাকায় রোববার রাতে থানায় লিখিত অভিযোগ দেয়া হবে বলে তিনি জানান। তবে বিষয়টি কমলগঞ্জ থানার ওসি এবং শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি, তবে হামলায় আহত আবেদ মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলে এ ব্যাপারে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com