মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

বাঁশখালীতে মা সমাবেশে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৬১০ বার পড়া হয়েছে

বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে প্রায় ১০০০ মায়ের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

গতকাল শনিবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমার মা অশিক্ষিত হলেও সচেতন ছিলেন বলেই আজ আমি জেলা প্রশাসক। তাই মায়েদের সচেতনতা একজন শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যত নিশ্চিত করার জন্য খুবই জরুরী। মা সমাবেশ শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, টিফিন বক্স, স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, খাতা ও জ্যামিতি বক্স বিতরণ করেন।

 

তারপর তিনি দক্ষিন জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি কক্ষ উদ্বোধন করে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী, নৈতিকতার ডায়েরি ও টিফিন বিতরণ করেন। একইদিন বিকাল ৩টায় তিনি উত্তর নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন ও শিক্ষার্থীদের বসার জন্য ১০ জোড়া বেঞ্চ প্রদান করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com