মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি, দপ্তরী আটক

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজরের কমলগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী অজিত দেবনাথকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, রোববার সকার সাড়ে ৮ টায় উপজেলার রহিমপুর ইউপির ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী অজিত দেবনাথ একই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ঝাড়ু দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে এনে স্কুলের শিশু শ্রেণীর রুমে নিয়ে তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। টানাহেচড়ার এক পর্যায়ে ছাত্রীটি দৌড়ে পালিয়ে গিয়ে ঘটনাটি তার মাকে জানালে তিনি তৎক্ষনাৎ বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে অবগত করে কোন সুবিচার না পাওয়ায় ঐদিন রাতে ছাত্রীর বাবা লোকমান হোসেন বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বিদ্যালয়ের দপ্তরী অজিত দেবনাথকে আটক করে । প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ ভট্টাচার্য্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি এখন আইনী প্রক্রিয়ায় আছে।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, অভিযুক্ত বিদ্যালয়ের দপ্তরী অজিত দেবনাথের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ পাওয়ায় আটক করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে এ ঘটনায় জড়িত দপ্তরীর পিতা গোপেশ দেবনাথ তার পুত্রের উপর আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্র বলে পাল্টা অভিযোগ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com