বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

রং তুলির খেলায় প্রতিমাকে সজ্জিত করতে ব্যস্ত কমলগঞ্জের মন্ডপগুলোতে মৃৎশিল্পীরা

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৪৩৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে রং তুলির খেলায় প্রতিমাকে সজ্জিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার ১৪২টি মন্ডপগুলোর মৃৎশিল্পীরা। শরতের স্নিগ্ধ সৌরভে, শীতল বাতাসে মুখরিত চারিদিক। আর মাত্র কয়েকদিন পরই অনুষ্টিত হতে যাচ্ছে সনাতনী মধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। দূর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্ডপগুলোতে চলছে নানা প্রস্তুতি।

ইতিমধ্যে উপজেলার অধিকাংশ পূজামন্ডপেই শেষ প্রতিমা তৈরির কাজ। মন্ডপগুলোতে প্রতিমার কাজ শেষে এখন রঙ তুলির আঁচড়ে সৌন্দর্য বর্ধণের কাজ চলছে। মাটির কাজ শেষে রং তুলির খেলায় প্রতিমাকে সজ্জিত করতে ব্যস্ত সময় পাড় করছেন মন্ডপগুলোর মৃৎশিল্পীরা। এমনই চিত্র দেখা গেছে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে। তবে এবারের পূজার প্রতিমায় ব্যতিক্রম আনার চেষ্টা করেছেন বেশ কয়েকটি পূজামান্ডপ। বিগত বছরের তুলনায় এ বছর দূর্গোৎসবে দ্বিগুন ব্যয়বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। এরপরও থেমে নেই কোন আয়োজন। রকমারী আলোক সজ্জার বর্ণালীবাহারে সাজানো হবে মন্ডপ ও তার আশপাশ। হাতে আর কয়েকদিন বাকি। তাই মন্ডপগুলোতে চলছে সাজ-সজ্জার কাজ।

কমলগঞ্জ উপজেলায় মোট পূজা মন্ডপের সংখ্যা ১৪২ টি। তার মধ্যে কমলগঞ্জ পৌরসভায় ৭টি, রহিমপুর ইউপিতে ১৮ টি, পতনউষার ইউপিতে ১৬টি, মুন্সীবাজার ইউপিতে ১৫টি, শমসেরনগর ইউপিতে ১৪টি, কমলগঞ্জ সদর ইউপিতে ৮টি, আলীনগর ইউপিতে ২২টি, আদমপুর ইউপিতে ১৫টি, মাধবপুর ইউপিতে ১৮টি ও ইসলামপুর ইউপিতে ৯টি পূজামন্ডপ রয়েছে। উপজেলার ১৪২টি ম-প ছাড়াও ব্যক্তিগত ভাবে ৯টি ম-পে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

কমলগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা বলেন, ‘শারদীয় দূর্গাপূজা আনন্দ ঘন ও শানিন্তপূর্ণ ভাবে উৎযাপনের লক্ষ্যে আমরা সর্বপ্রকার সর্তকতা অবলম্বন করছি। সাধ্যিকভাবে পূজা করার জন্য মান্ডব কমিটিগুলোকে অভিহিত করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অধিকতর নিরাপত্তা জোড়দারের জন্য প্রত্যেক মন্ডপে কমিটির নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবক রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।’

কমলগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান বলেন, ‘উপজেলার ১৪২ টি পূজামন্ডপে শান্তিপূর্ণ ভাবে পূজা উৎযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের নজরদারি থাকবে। মন্ডপগুলোতে অধিক নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার ও গ্রামপুলিশের সদস্যদের নিযুক্ত করা হয়েছে। তাছাড়া উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের জন্য আলাদা আলাদা মোবাইল টিম গঠন করা হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com